বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বন্ধগেটের নাম এখন কাওসার আলী চত্বর

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বন্ধগেটের নাম পরিবর্তন করে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত সাংগঠনিক ১৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম কাওসার আলী চত্বর করা হয়েছে। শুক্রবার বাদ আসর বন্ধগেট রেললাইনের দুইপারে কাওসার আলীর ছবি টাঙ্গিয়ে এই নামকরণ করা হয় বলে জানান তাঁর ছোট ভাই রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য আবু হেনা মোঃ শাহিন রান্টু। তিনি বলেন, তাঁর ভাই চলতি বছরের ১৯ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। তাঁর ভাইকে স্মরনীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

নাম করণ করার পরে মরহুম কাওসার আলীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন এলাকার শুধিজন শরিফুল ইসলাম, মামুনুর রশীদ, আলাল উদ্দিন, দেলোয়ার হোসেন দুদু, আব্দুর রহিম, হুমায়ন কবির, দিলদার হোসেন জনি, ইমাম রাজা জীবন, সবুজ আলী, সারোয়ার পারভেজ রকি, মনিরুজ্জামান রনি, জুয়েল আলম আলাল, মানু শেখ, রানা, মিলন ও সবুজ হোসেনসহ অত্র এলাকার অন্যান্য জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin