বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার দেখা হয়েছে
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা উপস্থিত অতিথিবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এর মাঠ পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিএমডিএ’র প্রধান কার্যালয় (জিমনেসিয়াম) হল রুমে জানুয়ারি ২০২৬ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।

এসময় মাসিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, এটিএম মাহফুজুর রহমান, জিন্নুরাইন খান, আব্দুল লতিফ, শিবির আহমেদ ও রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, মোস্তাফিজুর রহমান, হারুন-উর-রশিদ, মনিরুজ্জামান মনির, একেএম ওবায়দুল্লাহ, রুবিনা খাতুন, সানজিদা খানম মলি, আতিকুর রহমান ও সৈয়দ জিল্লুল বারী এবং মনিটরিং অফিসার আশরাফুল ইসলাম সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার রিজিয়ন, সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক(কৃষি), সহকারী প্রকৌশলীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin