বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ওনার্স এসোসিয়েশন বিভাগীয় কমিটি গঠন

  • প্রকাশ সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৬১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ওনার্স এসোসিয়েশন রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই দ্বি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি পদে এসএম মনিরুজ্জামান পলাশ ও সাধারণ সম্পাদক পদে দাস অপুকে নির্বাচিত করে আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজ্জাদ হোসেন বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাদিক হামিদ শ্রাবন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ জন, সদস্য তাজিন, শরীফ আহম্মেদ সার্থক ও মাহির খান জিদান।

এরআগে সম্মেলনের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা দুলু, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ, সিনিয়র সহসভাপতি জিয়া সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এজেডএম বখতিয়ার ফাহিম ও সোহেল মন্সি, কোষাধ্যক্ষ রাসেল রাজিব ও সদস্য শফিকুল ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin