রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাগমারায় ভ্রাম্যমান অভিযানে গুড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

  • প্রকাশ সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: অবৈধ কার্যক্রম বন্ধ অভিযানের অংশ হিসেবে বুধবার বাগমারায় সকাল থেকে অবৈধ ভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উপজেলার বিগোপাড়া ও শালমারায় অবস্থিত মেসার্স এস.এম.এ. ওয়ান এর দুইটি, মেসার্স এম.এন.এস, মেসার্স এম.কে.এস, মাদিলা এলাকায় মেসার্স কে.জে.এ. রুহিয়া এলাকায় মেসার্স এম.এস.কে.বি. চিমনি (খড়ি) ভাটা ভাটাসহ মোট ৭টি ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালিককে না পাওয়ায় ৩ জনকে আটক করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যমকে জানান, এই উপজেলায় প্রায় চল্লিশ এর অধিক ভাটা রয়েছে। এর মধ্যে কয়েকটির নাম মাত্র কাগজপত্র থাকলেও বাঁকিগুলোর কোন কাগজপত্র নেই। যতদিন তিনি এই উপজেলায় থাকবেন ততদিন কোন অবৈধ কাজ চলবে না বলে হুঁশিয়ারী দেন। তিনি বলেন, সবাইকে অবৈধভাবে ভাটা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা শোনেনি। এজন্যই অবৈধ ভাটা বন্ধে অভিযান পরিচালনা করা অব্যাহত রয়েছে। এছাড়াও এ পর্যন্ত অবৈধ পুকুর খনন বন্ধে ব্যাপক অভিযান পরিচালনায় সামান্য সময়ের ব্যবধানে পুকুর খননকারিদের বিরুদ্ধে প্রায় ডজন খানেক নিয়মিত মামলাসহ ভাংচুর করা হয়েছে এক্সকেভেটর (ভেকু) মেশিন।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহীর ইন্সপেক্টর নীল রতন সরকার, পুলিশের গোয়েন্দা (ডিএসবি) সদস্য, বাগামারা থানা পুলিশ, ফায়ার সার্ভিসের টিম।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin