রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাগমারার গোয়ালকান্দি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আলমগীরের মনোনয়ন ফরম জমা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ৫জানুয়ারী দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর বাগামারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন দুই বারের চেয়ারম্যান আলমগীর সরকার। তিনি দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে বাগামারা উপজেলার উপজেলা মৎস অফিসারের নিকট মনোনয়ন ফরম জমা দেন।

আলমগীর সরকার এই ইউনিয়ন পরিষদে এবার দিয়ে তৃতীয় বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করছেন। তিনি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা জব্বার সরকারের ছোট ছেলে ও শহীদ জাহাঙ্গীর আলম সরকারের ছোট ভাই বলে জানা গেছে।

ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, জেলা পরিষদের সদস্য আবু জাফর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক মোল্লা ও আনিছুর রহমান শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান, প্রভাষক মকবুল হোসেন মোল্লা, প্রভাষক এবাদুল হক শাহানা, আব্দুর রউফ সরকার রাজু, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লা আর কাফি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মিঠুন সহ দলীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin