রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাগমারায় মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • প্রকাশ সময় শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৬৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলায় শিক্ষক কর্তৃক মাদ্রসার এক ছাত্র বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভুগী ছাত্রের বয়স ৯ বছর। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক শাকিল আহম্মেদকে (২০) কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত শাকিল আহম্মেদকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন থেকে শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয়। ঐ মাদ্রাসায় শিশুদের কোরআন শিক্ষা দেয়ার জন্য দুই জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছিল। মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করেন মাদরাসা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ জানুয়ারী) রাতে শিক্ষক শাকিল আহম্মেদ ঐ শিক্ষার্থীকে তার ঘুমানোর কক্ষে ডেকে আনে এবং জোরপূর্বক বলাৎকার করে। এক পর্যায়ে শিক্ষার্থী কান্নকাটি শুরু করলে তাকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। শিশু শিক্ষার্থী গত বৃহস্পতিবার (২০ জানুয়ারী) কৌশলে বাড়িতে যায় এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

বিষয়টি জানাজানি হলে তদন্তে নামে বাগমারা থানার পুলিশ। তদন্তে ঘটনার সত্যতা মিললে গত বৃহস্পতিবার মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক শাকিল আহম্মেদকে গ্রেফতার করে । রাতেই শিশুটির পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক শাকিল আহম্মেদকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানার (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সকালেই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin