শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত সিফাত’র পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

  • প্রকাশ সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৪৩৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের খোঁজ নেওয়া অব্যাহত রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট তারেক রহমান এর নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার এর তত্ত্বাবধানে, জেডআরএফ রিহ্যাবিলিটেশন কমিটির আহ্বায়ক ডা: শাহ মুহাম্মদ আমান উল্ল্যাহ ও সদস্য সচিব ডা: পারভেজ রেজা কাকন এর ব্যবস্থাপনায় বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫আগষ্ট রাজশাহী মহানগরীর আলুপট্টির মোড়ে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করার সময় পুলিশ ও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অতর্কিতভাবে দেশীয় ও আগ্নেয় অস্ত্র সহ হমলা করে।

এতে অনেকেই আহত হন। এর মধ্যে ছিলেন সিফাত। তিনি গুরুতর আহত হন। আহত সিফাত এর শারিরীক খোঁজ খবর নেন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে সার্বিক সহোযোগিতার আশ্বাস প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং রংপুর জেলা ছত্রদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা: মুহাম্মদ নুরনবী ইসলাম (নয়ন)। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী কলেজ শাখার আহ্বায়ক ছাত্রনেতা আবীর হাসান হিমেল।

ছাত্রদল নেতা ডা: মুহাম্মদ নুরনবী ইসলাম নয়ন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা সবর ছিলেন। এই গণআন্দোলনে তাদের জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন। যার ফলশ্রুতিতে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। এই আন্দোলনে এবং আন্দোলন পরবর্তী সময়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে আহতদের সহায়তা করে আসছেন বলে জানান ডা. নয়ন। একটি বেষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin