বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বৈষম্যের অবসান ঘটাতে বেসরকারি শিক্ষকদের সব ন্যায়সংগত দাবির পাশে আছি: দোলন

  • প্রকাশ সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪০৮ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: বৈষম্যের অবসান ঘটাতে বেসরকারি শিক্ষকদের সব ন্যায়সংগত দাবির পাশে থাকার অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন। এছাড়াও আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মঙ্গলবার কলেজের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষকেরা দেশের মূল শক্তি বলে উল্লেখ করে তিনি বলেন, পুরো জাতির সাফল্য নির্ভর করে তাঁদের ওপর। শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। আর শিক্ষিত জাতি গঠনে মেরুদণ্ড হিসেবে কাজ করেন শিক্ষক। সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে তার অবসান ঘটাতে শিক্ষকদের সব ন্যায়সঙ্গত দাবির পাশে তিনি আছেন এবং আগামীতেও থাকবেন বলে উল্লেখ করে মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীরা কী করছে দেখতে হবে। তারা স্কুলে নিয়মিত আসছে কি না। নিয়মিত না আসলে তাদের খোঁজখবর নিতে হবে। তাদের অভিভাবকদের কাছে চিঠি দিতে হবে। অভিভাবক সমাবেশ করে তাদের শিক্ষার গুরুত্ব বোঝাতে হবে। কী সমস্যার কারণে তারা ক্লাসে অনুপস্থিত ছিল, সে বিষয়েও জানতে হবে বলে পরামর্শ দেন তিনি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, এর পাশাপাশি নৈতিকতা শিক্ষার উপরে জোর দিতে হবে বলে জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন- আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব, গভর্নিং বডির সদস্য নূরুল ইসলাম লিটন, সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস ও সৈয়দ মেহেদী হাসান, প্রভাষক খান মারুফ সামদানী ও প্রভাষক আকলিমা সুলতানা প্রমুখ। এসময় কলেজ গভর্নিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin