রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩১৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চারঘাটের স্থানীয় সকল সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ। বৃহস্পতিবার রাতে ওসি’র নিজ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চারঘাট মডেল থানার অফিসার ইন-চার্জ এ এস এম সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার সরকার।

উপস্থিত ছিলেন চারঘাট রিপোটার্স ইউনিটি (সিআরইউ) সভাপতি ওবায়দুল ইসলাম, সম্পাদক খোরশেদ আলম, চারঘাট প্রেস ক্লাব এর সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সম্পাদক ময়েন উদ্দিন, চারঘাট রিপোটার্স ক্লাবের সভাপতি কামারুজ্জামান, সম্পাদক আবুল কালাম আজাদ, চারঘাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও সম্পাদক মোস্তাফিজ রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় ওসি বলেন, সাংবাদিক ও পুলিশ যৌথ ভাবে অন্যায়ের বিরুদ্ধে কাজ করলে অনেক অনিয়মের সমাধান করা সহজে হবে। ভুল ত্রুটির ঊর্দ্ধে কেউ না, তবে সেই মাত্রাটা যেন অতিরিক্ত না হয়, সে দিকে লক্ষ্য রাখতে হবে। সমাজের ছোট ছোট অনিয়ম গুলো পারিবারিক ভাবে প্রতিহত করতে হবে। পুলিশ জনগনের হয়ে কাজ করবে এটাই সত্য বলে উল্লেখ করেন তিনি।

সাংবাকিদের সাথে একান্ত আলোচনা করতে পেরে অভিনন্দন প্রকাশ করে সহকারী পুলিশ সুপার প্রণব কুমার (চারঘাট সার্কেল) বলেন, পারিবারিক ও সামাজিকভাবে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে। একটি উপজেলা বা জেলার জন্য নিয়োজিত পুলিশ সদস্যের সংখ্যা অনেক কম। যার কারনে অনেক সময় কর্তব্যের কিছুটা ব্যহত হয়। সর্বপরি প্রতিটি অন্যায়ের মূল কারন হচ্ছে মাদক। এই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin