রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের অভিযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫০১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করে পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান অভিযোগ করেন, শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে। ডিবির কর্মকর্তারা ‘উপরের নির্দেশ’ আছে বলে তাকে নিয়ে যায়।

প্রায় কাছাকাছি সময়ে মির্জা আব্বাসকেও তার বাসভবন থেকে ডিবি পুলিশের সদস্যরা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এমন অভিযোগ করেছেন।

শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় যায় পুলিশ। রাত সোয়া ৩টার দিকে তাকে গাড়িতে তুলে নেওয়া হয়।

বিএনপি’র অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এসএমএস দিলেও কোনও সাড়া পাওয়া যায়নি। এছাড়া মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারের (গোয়েন্দা) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

রাত ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। সূত্র- বাংলা ট্রিবিউন

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin