বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

মোহনপুরের কৃষকদল নেতা রইস’র দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ৬৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রইছ উদ্দিন রইছ সোমবার রাত ২টায় নিজ বাসভবন বিদিরপুর বসন্ত কেদারে ইন্তেকাল করেন ( ইন্না—-রাজিউন)। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। আজ বাদ যোহর বিদিরপুর বসন্ত কেদারের একটি বাগানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত এবং একই গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল হক রায়হান, জেলা কৃষকদলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক। মোহনপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সামাদ মাস্টার, মোহনপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক বাবলু, সদস্য সচিব মতিউর রহমান ও যুগ্ম আহ্বায়ক জাকারিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, এলাকাবাসী ও আত্মীয়স্বজন।
রইছ উদ্দিন রইছ এর মৃত্যুতে রাজশাহী জেলা কৃষকদলের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কৃষকদলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু ও সদস্য সচিব নাজমুল হক। তারা সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin