শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

যুবদল নেতা মরহুম টিটো’র কুলখানী অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশন দুইবারের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটোর কুলখানী সোমবার বাদ আসর শিরোইল কলোনী নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়ায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো ও ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ, এলাকাবাসী ও আত্মীয়স্বজন।

উল্লেখ্য নুরুজ্জামান টিটো বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin