রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে অসহায় বৃদ্ধকে চার্জার অটোরিকশা দিলেন এফবিসিসিআই পরিচালক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৬২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:৭৫ বছর বয়সি বৃদ্ধ রিকশাচালক তছের উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল। অভাবের সংসারে রিকশা কেনার সামর্থ্য না থাকায় এই বয়সেও প্যাডেল রিকশা চালিয়ে সংসারের খরচ যোগাচ্ছিলেন তিনি। তার এই অবস্থা দেখে আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে এক লাখ টাকা দিয়ে চার্জার অটোরিকশা কিনে তছের উদ্দিনের হাতে হস্তান্তর করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, সিল্কসিটি মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই পরিচালক শামসুজ্জামান আওয়াল।
রিকশাচালক তছের উদ্দিনের বাড়ি নগরীর ৩০ নম্বর ওয়ার্ড সংলগ্ন পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডী গ্রামে। বৃদ্ধ তছের উদ্দিনকে সহযোগিতা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, নিজের জীবনের মায়া ত্যাগ করে কয়েক মাস মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়ানোর পাশাপাশি পাকসেনাদের খবর মুক্তিযোদ্ধাদের সরবরাহ করেছেন তছের উদ্দিন। এই অপরাধে পাকসেনারা তাকে ধরেও নিয়ে গিয়েছিলেন। এ ধরনের কাজের জন্য অনেকে মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন। সেই অর্থে তছের উদ্দিনও একজন মুক্তিযোদ্ধা। দেশপ্রেমিক এই মানুষটি জীবনের শেষ বেলায় এসে প্যাডেল রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। এ ধরনের একজন মানুষকে সহযোগিতা করতে পেরে আমার ভালো লাগছে।
শামসুজ্জামান আওয়াল বলেন, তিনি যতোদিন বেঁচে থাকবেন, ততোদিন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস প্রদান করেন। সেইসাথে সমাজের বিত্তবানদের তছের উদ্দিনের মতো অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান আওয়াল।
মঙ্গলবার দুপুরে তছের উদ্দিনের বাড়িতে গিয়ে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রসহ চার্জার অটোরিকশাটি তার হাতে তুলে দেন শামসুজ্জামান আওয়াল। এসময় এনটিভি রাজশাহী প্রতিনিধি সাংবাদিক শ.ম সাজু ও মোহনা টিভির প্রতিনিধি মেহেদী হাসান শ্যামল এবং শাহীন স্কুল রাজশাহী শাখার পরিচালক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin