রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের দুইদিনব্যাপি বাংলা সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের দুইদিনব্যাপি বাংলা সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পবা ভূগরোইল চার্চ এর একটি প্রশিক্ষণ রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগীত প্রশিক্ষনের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, প্রশিক্ষণের সমন্বয়ক ও একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহমেদ বিন্দু, গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান ও সংগীত প্রশিক্ষক বাবুল। এছাড়াও পাহাড়িয়া গ্রাম প্রধান স্টেফান বিশ্বাস ও অঞ্জলি বিশ্বাস সহ প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বেনজামিন টুডু বলেন, গান হচ্ছে মনের খোরাক। গান গাইলে যেমন মন ভাল থাকে, তেমনি বিভিন্ন রোগবালাই থেকেও মুক্ত থাকা যায়। এছাড়া নিজে দেশের সংস্কৃতিকে ধরে রাখতে গান শেখা অতি জরুরী বলে উল্লেখ করেন তিনি। সবাইকে মনোযোগ সহকারে গান শেখার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin