রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে জাতীয় দুই হকি খেলোয়ারের মৃত্যুবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় হকি খেলোয়ার, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সরহুম রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৩তম এবং মরহুম শামীম রেজা শামীম এর ১৫তম মৃত্যবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে উভয়ের প্রতি শ্রদ্ধাঞ্জতি প্রদান করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী বৈকালী সংঘেল আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অত্র সংঘের কর্মকর্তা ও খেলোয়ারদের সমন্বয়ে র‌্যালি অনুষ্ঠিত। সিএন্ডবি মোড় হতে র‌্যালি বের করে নগরীর লক্ষ্মীপুর হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী সদস্য তৌফিকুর রহমান, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, বৈকারী সংঘের মিন্টু-শামীম মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটি আহ্বায়ক এস.এম. সালাহ্ উদ্দীন রতন, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম তোতা, ত্রীড়া সংগঠক হাসনাত হোসেন জন, আসাদুজ্জামান, তাহেরুল ইসলাম, আশরাফুল ইসলাম শিশু ও আজাদসহ বৈকালী সংঘের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত কর্মকর্তা ও অতিথিবৃন্দ বলেন, মরহুম দুই জাতীয় হকি খেলোয়ার দেশের ও রাজশাহীর গর্ব। তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেন। এই দুই কৃতি খেলোয়ার অকালে দুনিয়া ছেড়ে চলে যাওয়ায় বাংলাদেশের হকিতে অপুরনীয় ক্ষতি হয়েছে। জাতীয় এই দুই হকি তারকাকে সারাজীবন মানুষের মনের কোঠায় ঠাঁই করে রাখতে রাজশাহীতে নবনির্মিত বি.কে.এস.সি-তে যে এ্যাস্টো টার্ফ হবে তা এবং রাজশাহী জেলা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারী রবির নামে করার জোর দাবী জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin