রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে জেলা পর্যায়ের স্কুল রাগবী প্রশিক্ষন শিবির শুরু

  • প্রকাশ সময় সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫৭৫ বার দেখা হয়েছে
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রাগবী ফেডারেশনের আর্থিক সহযোগিতায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ২২ প্রশিক্ষনার্থী নিয়ে তিনদিন ব্যাপী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা পর্যায়ের স্কুল রাগবী প্রশিক্ষক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। প্রশিক্ষণ প্রদান করছেন রাগবী ফেডারেশন (ইউনিয়ান) এর প্রশিক্ষক শাহরিয়ার হোসেন আদ্রা। তাকে সহযোগিতা করবেন রকিবুল হাসান তুষ্ট।

আজ সোমবার ( ৮ নভেম্বর) সকালে এই স্কুল প্রশিক্ষক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদ ওয়াহেদুন নবী। এ সময়ে তিনি বলেন খেলাধুলায় প্রশিক্ষনের বিকল্প নাই। যে কোন খেলা করতে হলে আগে প্রশিক্ষণ গ্রহন করা প্রয়োজন। বাংলাদেশ রাগবী ফেডারেশন ইউনিয়ন আজ এই প্রশিক্ষনের যে সুবিধা দিয়েছে তা নিয়ে তিনি ও তাঁর প্রতিষ্ঠান গর্বিত।

পরবর্তীতে রাগবী খেলার বিষয়ে সহযোগিতা করলে তারা আরো আনন্দিত হবেন, এবং এই খেলার প্রতি উৎসাহিত হতে পারবেন বলে উল্লেখ করেন। এ সময় জেলা রাগবী সমিতির সদস্য সচিব এস এম আরিফ রতন ও হকি সম্পাদক তৌফিকুর রহমান রতনসহ অন্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin