শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত পবা-মোহনপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন খাদ্যশস্যে সমৃদ্ধ এবং জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন

রাজশাহীতে দুইদিনব্যাপি ২য় ষ্ট্যান্ডার্ড ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মন্ডল স্পোটিং ক্লাবের আয়োজনে দ্বিতীয় ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মালোপাড়াস্থ থ্রি সন্স কম্পিউটার সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপি দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী শশী মটরস এর প্রোপাইটর তসলিম।

মন্ডল স্পোটিং ক্লাব এর সভাপতি কে.এম আতিকুর রহমান এলেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল স্পোটিং ক্লাব এর সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মমিন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর ও রাজ ডিপার্টমেন্টাল স্টোর এবং দারুচিনি চাইনিজ রেষ্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক আবু তাহের, ত্রিকোন প্রোপার্টিজ এর প্রতিষ্ঠাতা আসমাউল হোসনা ও হানিফ বিন ইসলাম রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ডল স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিল্টন।

প্রতিযোগিতায় টাঙ্গাইল, জয়পুরহাট, বগুড়া, ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট ও রাজশাহীর জেলার মোট ৩৩ জন খেলোয়াড় অংশগ্রহন করেছেন। বিচারকের দায়িত্ব পালন করছেন ফিদে আরবিটর ইয়াসিন আরাফাত সুমন ও আব্দুল্লাহ আল মামুন। আজ শনিবার বিকেলে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে শেষ হবে বলে সাধারণ সম্পাদক মিল্টন জানান।

প্রধান অতিথি বলেন, দাবা জ্ঞান ও ধর্য্যের খেলা। এই খেলাকে টিকিয়ে রাখতে এই আয়োজন। আর এই আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে খেলোয়ারগণ অংশগ্রহন করায় এই আয়োজন এক প্রকারের জাতীয় পর্যায়ে রুপ নিয়েছে। আগামীতেও এই দাবা প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin