শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহীতে পাহাড়িয়া সম্প্রদায়ের চিরায়ত নাচ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃগোষ্ঠির পাহাড়িয়া সম্প্রদায়ের ছেলে মেয়েদের সমন্বয়ে রোববার সকাল থেকে তিনব্যাপি চিরায়ত নৃত্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির হল রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। এ সময়ে তিনি বলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি সরকারী গেজেটভূক্ত উত্তরবঙ্গের সকল জাতি গোষ্ঠির হারানো সংস্কৃতি পুণরুদ্ধার, চলমান সংস্কৃতির চর্চা, লালন, উদযাপন ও সংরক্ষণে সহযোগিতা করে আসছে।

তিনি আরো বলেন, যে সকল জাতি সত্ত্বার ভাষা ও সংস্কৃতি হারিয়ে গিয়েছিলো অত্র একাডেমি তা পুণরুদ্ধার করেছে এবং বর্তমানে তারা লালন ও পালন করছে। তিনি উপস্থিত সকল শিক্ষার্থীদের ভালভাবে নাচ প্রশিক্ষণ গ্রহন এবং চর্চা করার আহ্বান জানান। প্রশিক্ষণ সমন্বয়ে আছেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি সংগীত প্রশিক্ষক মানুয়ের সরেন ও কবীর আহম্মেদ বিন্দু। প্রশিক্ষণ প্রদান করছেন পাহাড়িয়া সম্প্রদায়ের নৃত্য প্রশিক্ষক সিলভিয়া বিশ^াস ও ডেভিড বিশ^াস। প্রশিক্ষণটি আগামী মঙ্গলবার শেষ হবে বলে জানান মানুয়েল সরেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin