শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজক রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকার, সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান প্রমুখ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বাঘা উপজেলা এবং রানার্স আপ বাগমারা উপজেলা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনূর্ধ্ব-১৭)জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন গোদাগাড়ী উপজেলা এবং রানার্স আপ পবা উপজেলা।
অপরদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনূর্ধ্ব-১৭) রাজশাহী মহানগরীতে চ্যাম্পিয়ন শাহমখদুম থানা এবং রানার্স আপ বোয়ালিয়া থানা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনূর্ধ্ব-১৭) রাজশাহী মহানগরীতে চ্যাম্পিয়ন শাহমখদুম থানা এবং রানার্স আপ রাজপাড়া থানা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin