নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তাঁর স্ব-পরিবার করোনা ভাইরাস এ আক্রান্ত। তাঁদের এই রোগ রোগমুক্তি কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ছ। শুক্রবার রাজশাহী মহানগর যুবলীগের আয়োজনে মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু।
এছাড়াও সহ-সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, শেখ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ ও আশরাফ বাবু, অর্থ সম্পাদক রাজীব মতিন, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক আরকান বাপ্পী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মানিক, ত্রাণ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম পাপ্পু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দুরুল হুদা, প্রচার সম্পাদক মাজেদুল ইসলাম শিবলী ও সদস্য সারওয়ার জাহান নবাবসহ মহানগরের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।