বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে বিশ^বিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে শহীদ কামারুজ্জামান ও জাহানারা ফাউন্ডেশন

  • প্রকাশ সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ^বিদ্যালয় ও ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে জরুরি স্বাস্থ্যসেবা, ওষুধ, মাস্ক ও খাবার পানি প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। রাজশাহী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ৮টি বুথ স্থাপন করে শিক্ষার্থীদের এসব সেবা প্রদান করা হচ্ছে।

আজ সোমবার (৪ অক্টোবর) সকালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের দৌহিত্র বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

পরিদর্শন শেষে ডা.অর্ণা সাংবাদিকদের জানান, রাজশাহী ও ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ১ অক্টোবর থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। রাবি ক্যাম্পাসের জুবেরী মাঠ, সিনেট ভবন, টুকিটাকি চত্বর, রাবি মেডিকেল সেন্টার, স্টেডিয়াম, চারুকলা সংলগ্ন ইত্যাদি স্থানে বুথ স্থাপন করা হয়েছে। বুথ থেকে ছাত্র ছাত্রীদের জন্য জরুরী ঔষধ, মাস্ক , খাবার পানি বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের প্রয়োজনী তথ্য প্রদান সহ সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। যতদিন বিশ^বিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ততদিন আমাদের এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, ৪ থেকে ৬ অক্টোবর রাজশাহী বিশ^বিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে এবার প্রথমবারের মতো ঢাকা বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সাতটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ১ ও ২ অক্টোবর ঢাকা বিশ^বিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা রাবিতেও অনুষ্ঠিত হয়। আগামী ৯, ২২ ও ২৩ অক্টোবর ঢাবির ভর্তি পরীক্ষা রাজশাহীতেও অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin