রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ইসলামপুর যুব সংঘের আয়োজনে নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে শুক্রবার রাতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সারওয়ার হোসেন পলাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এ সময়ে তিনি বলেন, সন্তানদের মাদক, সন্ত্রাস ও দেশবিরোধী কর্মকাণ্ড থেকে বিতরণ রাখতে ক্রীড়া একটি শক্ত মাধ্যম। যারা খেলাধুলায় পারদর্শী বা খেলাধুলা করেন তারা ৯৮ভাগ মাদক ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকে। এজন্য বেশী বেশী বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। আর এই ধরনের টুর্ণামেন্টে সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে জানান প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ক্রীড়া সংগঠক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রেজা। এছাড়া অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী কামাল, বাবলু, হামিম, খুশি ও মমিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin