রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ভাটাপাড়া প্রিমিয়ার লীগের ক্রীকেটার নিলাম অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৫৬৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ১৯ এপ্রিল প্রতি বছরের ন্যায় এবারও ভাটাপাড়া যুব সংঘের আয়োজনে ভাটাপাড়া প্রিমিয়ার ক্রীকেট লীগ অনুষ্ঠিত হবে। লীগে মোট আটটি দল অংশ গ্রহন করবে। এ লক্ষে শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর পার্ক সংলগ্ন রাস কমিউনিটি সেন্টারে অত্যন্ত আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রীকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়। লীগে বত্রিশটি খেলা অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা যায়। নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ্য মোহা. আসাদুজ্জামান আসাদ।

ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির উদ্দিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল হাসনাত, টুর্নামেন্টের আহ্বায়ক জাকির রশিদ সঞ্জু, রাজশাহী ফুটবল খেলোয়ার কল্যাণ সমিতির রাজশাহীর সদস্য নবীউল ইসলাম সাগর, সমাজ সেবক শরিফুল ইসলামি অপু, ভাটাপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দীপন। এছাড়া বিভিন্ন ক্রীকেট দলের প্রধান, ম্যানেজার, কোচ ও নিলামে অংশগ্রহনকারী ক্রীকেটারগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শুরুর পূর্বে অতিথি এবং ক্রীকেট দলের প্রধানদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি বলেন, ক্রীড়ার মাধ্যমে একটি দেশকে বিশ্বের দরবারে দ্রুত পরিচিতি ঘটানো যায়। বাংলাদেশ এখন সারাবিশ্বে ক্রীকেট নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের পুরুষ ও নারী ক্রীকেট দল ভাল করছে। এই খেলাকে ধরে রাখতে এবং ভাল খেলোয়ার তৈরী করতে এই ধরনের লীগ আয়োজন অনেক গুরুত্ব বহন করে। সরকারীভাবেও যদি প্রতিটি জেলা ও থানা পর্যায়ে ক্রীকেট ও ফুটবলসহ অন্যান্য খেলার অনুশীল কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে আগামীতে গ্রামগঞ্জ ও পাড়া মহল্লাহ থেকে ভাল খেলোয়ার উঠে আসবে বলে আশাব্যক্ত করেন তিনি । সেইসাথে আয়োজকদের অনেক ধন্যবাদ জানান এবং এই ধরনের উদ্যোগে তাঁর সর্বাত্বক সহযোগিতা থাকবে বলে আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে খেলোয়ার নিলামের উদ্বোধন ঘোষনা করেন তিনি। শেষে নিলাম অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin