শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

রাজশাহীতে সাবেক প্রধান শিক্ষিকা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

  • প্রকাশ সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে মুন্নুজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মায়া রাণী ঘোষ(৭০), হত্যাকান্ডের গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত ২১ সেপ্টেম্বর সকাল পৌনে ১০ টা হ’তে সাড়ে ১২টার মধ্যে আসামী মিলন মায়া রাণী ঘোষকে তার বাড়ীতে গলায় ওড়না প্যাঁচিয়ে হত্যা করে এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে ।
এ সংক্রান্তে গত ২১ সেপ্টেম্বর ২০২১, বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু হয়। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন এর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্যের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি ক্যাম্প গ্রামের মৃত কালু শেখের ছেলে মিলন শেখ (৪০)। তার দেয়া তথ্যমতে মায়া রাণীর খোয়া যাওয়া ৩.৫ ভরি স্বর্ণালংকার ও লুণ্ঠিত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

গত ২ অক্টোবর ২০২১ আসামীকে ৩ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন পিপিএম, বোয়ালিয়া মডেল থানা এবং তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা আসামী মিলন শেখকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আসামী ভিকটিম মায়া রানী ঘোষকে হত্যার বিষয়ে নিজেকে সম্পৃক্ত করে বিস্তারিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin