বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীর গোদাগাড়ীতে ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

  • প্রকাশ সময় বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে বুধবার সকাল ১০টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অডিটরিয়ামে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। কর্মশালায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুলইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ এবং গোদাগাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার ও সুফিয়া খাতুন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলার অন্যান্য বিভাগের কর্মকর্তা, প্রকল্পভুক্ত ৯টি ইউনিয়নের (গোদাগাড়ী, মোহনপুর, পাকড়ী, রিশিকুল, গোগ্রাম, মাটিকাটা, দেওপাড়া, বাসুদেবপুর ও আষাড়িয়াদহ) চেয়ারম্যান, সচিব ও সদস্যবৃন্দ। এছাড়াও সুশিল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বাস্তবায়নকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন এর সিনিয়র ডিরেক্টর মুকিতুল ইসলাম। প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশন এর সহকারী পরিচালক ও ফোকাল পার্সন নির্মল দাস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার এইচ আর সমন্বয়কারী ও ফোকাল পার্সন জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়কারী শংকর কুমার রায়।

আলোচনা পর্বে সকলেই সমন্বিতভাবে অর্থাৎ সরকারী ও বেসরকারী সংস্থা, জনপ্রতিনিধি, বাস্তবায়নকারী সংস্থা এবং কমিউনিটির জনগণের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বরেন্দ্র এলাকার পানির ভুগর্ভস্থ স্তর সচল রাখা, ভুগর্ভস্ত পানি কম ব্যবহার, ভুউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করা, খরা সহিষ্ণু ফসল ও বৃক্ষ রোপনের মাধ্যমে অত্র এলাকায় সুপেয় পানি পানসহ খরা মোকাবেলা এবং ভবিষ্যত প্রজন্মের বসবাসের জন্য মানসম্মত বরেন্দ্র ভুমি প্রতিষ্ঠার জন্য অংশগ্রহণকারী সকলেই মতামত ও অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে সরকারী, বেসরকারী, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, বাস্তবায়কারী সংস্থার প্রতিনিধি ও মিডিয়ার প্রতিনিধিসহ সর্বমোট ৮৬ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin