রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশ সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৫৬৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট থানার শিশাতলা গ্রাম এলাকায় অপারেশন চালিয়ে ৪৯৮ পিচ ইয়াবাসহ আজ বুধবার (১৮ আগস্ট) দুুপর ২ টার দিকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামি চারঘাট থানার চামটা এলাকার মৃত আকছেদ মণ্ডলের ছেলে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক (বাকের)।

ঘটনা সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চামটা এলাকা হতে শিশাতলা মোড় থেকে বানেশ্বরে যাওয়ার জন্য একজন মাদক ব্যবসায়ী ব্যাটারী চালিত অটোরিক্সাতে করে যাত্রীবেশে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর প্রায় ১.২৫টার দিকে শিশাতলার কাছে ব্যাটারী চালিত অটোরিক্সাটি পৌঁছালে ড্রাইভারকে থামানোর কথা বলা হয়। রিক্সার ড্রাইভার থামানোর সাথে সাথে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে অটোরিক্সা থেকে নেমে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ঘটনা স্থলেই আটক করা হয়।

আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১০(ক) ধারার মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin