রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর তানোরে ওয়ান ব্যাংকের ৩১তম উপশাখা’র উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১১০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেসরকারী আর্থিক সেবা প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেড। এ লক্ষে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে রাজশাহীর তানোর বাজারে থানার সামনে অত্র ব্যাংকের ৩১তম উপশাখার উদ্বোধন করা হয়।

ওয়ান ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুর মফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপশাখার শুভ উদ্বোধন করেন। এসময়ে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেড এর এডিএমডি এ বি এম সাইদ সারওয়ার, অপারেশন হেড এসপিআরপি মির্জা আজাহার আহাম্মেদ, ভিপি ব্রাঞ্চ ম্যানেজার রাজশাহীর আব্দুল মান্নান।

আরো উপস্থিত ছিলেন তানোর বাজার বনিক সমিতির সভাপতি সারওয়ার জাহান, সাধারণ সম্পাদক মামুন সরকার, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাংবাদিক টিপু সুলতান, ভূমি মালিক দুরুল হুদা ও সুলতানুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আব্দুর রহমানসহ অত্র বাজারের অন্যান্য ব্যবসায়ী ও শুধিজন ও অত্র শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই শাখাসহ বাংলাদেশে মোট ৩১টি উপশাখার উদ্বোধন করা হলো। এছাড়া বাংলাদেশে মোট ১০৭টি পূর্নাঙ্গ শাখার মাধ্যেমে জনগণের সেবা করে আসছে এই ব্যাংক। তিনি আরো বলেন, ওয়ান ব্যাংক সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে জনগণের সেবা করে যাচ্ছে। এই ব্যাংকে অর্থ জামানত করে নিশ্চিন্তে থাকা যায় এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী লভ্যাংশ প্রদান করা হয়।

সেইসাথে নীতিমালা অনুযায়ী সহজ শর্তে ঋন প্রদান করা হয়। এছাড়াও বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল সহ অনান্য সেবা প্রদান করা হয়। শেষে তিনি তানোর এলাকাসহ আশেপাশের এলকার জনগণ, চাকুরীজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও শিল্পপতিদের এই ব্যাংকে হিসাব নম্বর খুলে নিশ্চিন্তে লেনদেন করার অনুরোধ করেন প্রধান অতিথি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin