রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর ভাটাপাড়ায় ক্যারাম প্রতিযোগিতায় ফাইটার ক্লাব চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৭৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ভাটাপাড়া অগ্রদূত ক্লাবের আয়োজনে সপ্তাহব্যাপি ক্যারাম প্রতিযোগিতায় মহিষবাথান ফাইটার ক্লাবকে ২৯ বাই ১০ পয়েন্টে হারিয়ে ফাইভ স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইভ স্টার ক্লাবের হয়ে ওয়ালি উদ্দিন সিয়াম ও শান্ত নাজমুল অংশগ্রহন করেন। অপরদিকে রানার-আপ দলের হয়ে অংশ গ্রহন করেন ফারহান হোসেন মানিক ও মারুফুর রহমান মারুফ। বুধবার রাতে চুড়ান্ত পর্বের খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়ারদের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়।

অগ্রদূত ক্লাবে রাত সাড়ে ১১টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সভাপতি নাসির উদ্দিন শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ামোদি জাহিদ হাসান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রাশেদুল হাসান রিংকু, ক্রীড়ামোদি হাজী লিটন, আলহাজ¦ রাজিবুল ইসলাম ও সানোয়ার আমিন। এছাড়াও অত্র ক্লাবের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন। খেলাটি গত শুক্রবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়। প্রতিদিন দুইটি করে দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, এই খেলাকে দেশের মাটিতে জনপ্রিয় করে তোলা এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহন করে বাংলাদেশের নাম উজ্জল করার লক্ষে ১৯৯০ সালে বাংলাদেশে ক্যারাম ফেডারেশন গঠিত হয়। কিন্তু তৃণমূল পর্যায়ে ভিন্ন ভিন্ন নিয়মে খেলাটা হওয়ায় বাংলাদেশর সর্বত্র ক্যারাম খেলা ব্যাপক প্রচলিত ও জনপ্রিয় থাকার পরও সে অনুযায়ী আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়া যাচ্ছেনা। এই খেলাকে একটি ফ্রেমে নিয়ে আসা এবং সরকারী ও বেসরকারীভাবে নিয়মিত ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin