রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর মোহনপুরে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে

নিজন্ব প্রতিবেদক: রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছী ইউনিয়ন পর্যায়ে বাঁচার আশা সংস্কৃতিক সংগঠনের আয়োজনে আজ রোববার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় হিজড়া জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ উদ্ভাবনী প্রকল্পের আওতায় সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী নিজ ধর্ম পালনে বাধা দূরকরণ, সংরক্ষণ ও ধর্মীয় শান্তি সম্প্রীতি বজায় রাখা বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মৌগাছী ইউপি হল রুমে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌগাছী ইউপি চেয়ারম্যান আল আমিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অত্র ইউপি সদস্য আইয়ুব আলী, সুফিয়া খাতুন, আফসার আলী, মেজর আলী বিশ্বাস ও দুলাল, ইউপি সচিব রাশেদুল ইসলাম এবং বিদিরপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাইনুল ইসলাম বেলালী। এছাড়াও অত্র সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা সবাইকে নিয়ে একসাথে বসবাস এবং ধর্মীয় স্বজনপ্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন। সেইসাথে ইমাম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে বিনামূল্যে কোরআন শিক্ষা দেয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়াও পুরুষ বেশধারীরা মসজিদে পুরুষের সাথে এবং নারী বেশধারীরা নারীদের সাথে নামাজ আদায় করতে পারবে বলে জানান তিনি ইমাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin