শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাসিক মেয়র। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সালাম অভিভাদন গ্রহণ করেন। বেলুন ফেস্টুন উড়িয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবলভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সুস্থ ও সবল হয়ে গড়ে তুলতে শিক্ষার্থীদের ব্যয়াম ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকতে হবে। এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় কর্মস্থলে উচ্চ স্থানে অবস্থান করছে। আজকের এই শিক্ষার্থীরা একদিন সেই লক্ষ্যে পৌছাবে বলে বলে আশাব্যক্ত করেন তিনি।

রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. নুরজাহান বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাহিমা খানম, রেজিনা চাঁন ও সিনিয়র শিক্ষক খন্দকার শামসুদ্দিন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin