শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহী জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১১১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ছাত্রদলের অধিনস্থ সকল উপজেলা ও পৌরসভার আহবায়ক ও সদস্য সচিবদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও রাজশাহী জেলা, মহানগর ও নওগাঁ জেলা ছাত্রদল এর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি পার্থদেব মন্ডল। সভা সঞ্চালনা করেন রাজশাহী জেলা ছাত্রদল এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদকবৃন্দ শামীম সরকার, মোস্তাফিজুর রহমান সজল, সহ-সাধারণ সম্পাদক রায়হান, দপ্তর সম্পাদক আল আসাস, সহ-দফতর সম্পাদক নাজমুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকোসহ জেলা ছাত্রদল এর নেতৃবৃন্দ। সভায় প্রতিটি উপজেলা ও পৌরসভার আহবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin