রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি রাজশাহী জেলা শাখার আয়োজনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা থেকে শুরু করে সাগরপাড়াসহ নগরীর বিভিন্ন স্থানে ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানী সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি রাজশাহী জেলার সদস সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, সাবেক সভাপতি ও বতর্মান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন ও সদস্য জাকিরুল ইসলাম বিকুল।

এছাড়াও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র সামসুর রহমান মিন্টু ও দূর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, কৃষকদল রাজশাহী জেলা শাখার সাবেক সদস্য সচিব নাজমুল হক, জেলা মহিলা দলের সিনিয়র সভাপতি ফরিদা বেগম ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেনসহ জেলা থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরনের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদস্য সচিব বিশ^নাথ সরকার বলেন, এই ডামি সরকারের আমলে নিত্যপন্যের মূল্য আরো বেশী বৃদ্ধি পেয়েছে। এই সরকার অতিতের ন্যায় জনগণের রায় নিয়ে সংসদে যায়নি। বাংলাদেশের প্রায় ৯৩ভাগ মানুষ এই নির্বাচন বয়কট করে ভোট দেয়া থেকে বিরত ছিলেন। এরপরেও এই সরকারের কোন তোয়াক্কা নেই। তারা আবারও ডামি নির্বাচন করে ডামি সংসদ বসিয়ে মিথ্যাচার করছে। সেইসাথে বিএনপিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবেনা। কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট ও অবৈধ সরকারের বিদায়ঘন্টা বাজিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন তিনি। এরপর তারা সবাই মিলে লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin