রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী ভাটাপাড়া বাকীর মোড়ে আগুনে পুড়লো কাঙলার বাড়ি

  • প্রকাশ সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১০১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ভাটাপাড়া বাকীর মোড়ে মৃত কাঙলার একটি কাঁচাপাকা বাড়ি আগুনে পুড়ে গেছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে ঐ বাড়িতে আগুন লাগে বলে প্রতিবেশীরা জানান। ঐ বাড়িতে একমাত্র বসবাসকারী কাঙলার স্ত্রী আনোয়ারা ব্যবসায়ীক কাজে রাজশাহীর বাহিরে থাকায় এ সময়ে ঐ বাড়িতে কেউ ছিলোনা যানা গেছে।

প্রতিবেশীরা জানান হঠাৎ পাশের বাড়িতে আগুন লাগা দেখতে পান। আগুন দেখে চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন পানি দিয়ে এবং ইট মেরে আগুন নেভনোর চেষ্টা করেন। এরই মধ্যে ফায়ার সার্ভিসকে ফোন করলে তারা আসতে আসতে বাড়িতে থাকা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিবেশী ইনসান ও সোহানসহ আরো অনেকে বলেন, ঘন বসতি হওয়ার আগুন লাগাতে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আর ঐ বাড়ির আশে পাশে প্রায় সব বাড়ি কাঁচাপাকা হওয়ার আরো বেশী আতঙ্কের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিস এর লোকজন দ্রুত সময়ে ঘটনাস্থলে এসে আগুন নেভালে সবার মনে স্বস্তি ফিরে আসে বলে জানান তারা।

এবিষয়ে জানতে চাইলে তার ছেলে রবি বলেন, তারা তিন ভাই ও মা এখানে বসবাস করতেন। কিন্তু এখন শুধু তার মা আনোয়ারা এই বাড়িতে বসবাস করেন। তারা সবাই ভাড়া বাড়িতে থাকেন। তবে ব্যবসায়ী কাজে তার মা রাজশাহীর বাহিরে থাকায় মালের ক্ষতি হলেও জানের কোন ক্ষতি হয়নি। তারা সবাই ভাড়া বাড়িতে থাকলেও তাদের দখলে নিজ নিজ ঘর রয়েছে। তিনি একজন ব্যবসায়ী মানুষ। অটোরিক্সার ব্যবসা করেন। আগুনে তার নগদ পঁচাশি হাজার টাকাসহ সকল রিক্সার লাইসেন্স ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আর সব মিলে প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে রাজশাহী ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, খবর পাওয়া মাত্র তারা ঘটনাস্থলে যান এবং দ্রুত পানি মেরে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করেন তিনি। ক্ষতি প্রায় তিন লক্ষ টাকা হয়েছে বলে জানান ফায়ারের এই অফিসার। এদিকে ফায়ার সার্ভিস রাজশাহী প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক জাকীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin