রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর তাঁতীদলের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর তাঁতী দলের সাথে রাজশাহী মহানগর আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে মহানগর বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদীদল রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রমকে আরো বেগমান এবং দলের এই ক্রান্তিকালে করণীয় বিষয় নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ। সভা সঞ্চালনা করেন মহানগর তাঁতীদলের সভাপতি আরিফুল শেখ বনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী এবং সদস্য সচিব মামুনুর রশিদ । সভা থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও রাজশাহী মহানগর নব গঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানানো হয়। সেইসাথে নেতৃবৃন্দ এই কমিটিকে সকল কাজে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সভাপতির বক্তব্যে এ্যাডভোকটে ঈশা বলেন, সামনে জাতীয় সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচন আসছে। আর নির্বাচন আবারও একপেশে করার জন্য নির্বাচন কমিশন গঠন করার লক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বর্তমান সরকার প্রধান মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে প্রহসনের সংলাপ শুরু করেছেন। এই সংলাপ নিয়ে বিএনপি সন্দিহান। কারন বিগত সময়ে এই ভাবে সরকারের লেজুর বৃত্তি একটি নির্বাচন কমিশন গঠণ করা হয়েছিলো।

এবারে তা আর হতে দেয়া হবেনা। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে। আর এটা আদায় করতে আন্দোলনের কোন বিকল্প নাই। তিনি আরো বলেন, দলের আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলন আগামীতে আরো বেগমান হবে। এই আন্দোলনে সবাইকে জীবন বাজি রেখে রাজপথে নেমে এই সরকারের পতন ঘটাতে হবে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin