প্রেস বিজ্ঞপ্তি: দীর্ঘদিন পর রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি জানা যায়।
কমিটিতে এ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে আহবায়ক এবং মামুনুর রশিদকে সদস্য সচিব করে মোট ৯ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- ১নং যুগ্ম আহবায়ক নজরুল হুদা, ২নং যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ৩নং যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, ৪নং যুগ্ম আহবায়ক আসলাম সরকার, ৫নং যুগ্ম আহবায়ক শাফিকুল ইসলাম শাফিক, ৬নং যুগ্ম আহবায়ক বজলুর রহমান মন্টু ও ৭নং যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন শিবলী।

নতুন এই কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্ব্চ্ছোসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভী। তিনি অত্র কমিটির সকলকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং নিজে ব্যক্তিগতভাবে এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।