বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগর বিএনপি নেতা মন্টু ছুরিকাঘাত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টুকে কে-বা কারা ছুরিকাঘাত করেছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা বিষয়টি নিশ্চিত করেন। মন্টু ভদ্রা কাঁচাবাজারে একটি মিমাংশায় গেলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কারা ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি মাসুদ বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin