রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর সকল থানা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরের সকল থানা বিএনপি’র আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিএনপি শাহ্ মখদুম থানা বিএনপি’র পার্টি অফিসের সামনে নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। সেইসাথে সেখানে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ ও ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শুকুর আলী।

এছাড়াও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহানগর কুষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, মহানগর ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মর্ত্তজা ফামিনসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin