শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

রাবিতে নবীন শিক্ষকদের নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এই প্রথম সদ্য নিয়োগপ্রাপ্ত ১৭টি বিভাগের ৮৪জন নবীন শিক্ষককে নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি’র কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত সততা ও আচরণবিধি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও জ্ঞান সৃজন, অ্যাকাডেমিক কারিকুলামে আধুনিকতা ও সৃজনশীলতা আনয়ন, এক্রিডিটেশন প্রাপ্তি, টিচিং পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি বায়াসনেস ত্যাগ করা, খাতার মূল্যায়ন পদ্ধতিসহ বিভিন্ন সেশনের উপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা। এছাড়াও একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠার জন্য যেসকল গুণ প্রয়োজন এসব বিষয়ও এ প্রশিক্ষণ কর্মশালায় অন্তর্ভুক্ত থাকবে। এ কর্মশালা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ প্রশিক্ষণ কর্মশালা।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কামাল উদ্দিন-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “আজকের এ প্রোগ্রামে আমরা আমাদের চিন্তাধারাগুলো শেয়ার করবো, আপনারা আপনাদের চিন্তাধারাগুলো এখানে শেয়ার করবেন। এ কর্মশালার মূল উদ্দেশ্যই হলো একে অপরের কাছ থেকে শেখা। বর্তমান সময়ে এ কর্মশালা খুবই সময়োপযোগী সিদ্ধান্ত। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠার জন্য এমন প্রশিক্ষণ কর্মশালা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আবু রেজা বলেন, আমরাই এ প্রথম নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছি। নতুন জীবনে প্রবেশ করে একজন শিক্ষক হিসেবে কোন কাজগুলো করা উচিত সেগুলো বুঝতে একটু সমস্যা দেখা দেয়। যেহেতু আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করি–সেই জায়গা থেকেই নবীন শিক্ষকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। আপনারা যারা নতুন নিয়োগ পেলেন অধিকাংশই দেশ ও দেশের বাহির থেকে পিএইচডি করেছেন। আধুনিক কারিকুলাম অনুসরণ করে কিভাবে শিক্ষার্থীদেরকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারবেন এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। এছাড়াও আমরা যারা গতানুগতিক ধারার শিক্ষক আছি আমাদের ধারণার সাথে আপনাদের ধারণা যুক্ত হোক। নতুন-পুরাতনের ধারণার সমন্বয়ে শিক্ষার মান উন্নত করাই হোক আমাদের একমাত্র লক্ষ্য।

এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে সমাজকর্ম বিভাগের নবীন শিক্ষক তানভীর হোসাইন বলেন, কিছুদিন আগেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। নতুন নিয়োগ পেয়েছি কিন্তু কিভাবে শুরু করবো তা এখনো বুঝে উঠতে পারিনি। এসময় আইকিউএসি’র আয়োজনে নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার এ আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এমন উদ্যোগ মাঝে মাঝেই নেওয়া উচিত বলে মনে করেন এ নবীন শিক্ষক।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি’র সহকারী পরিচালক অধ্যাপক ড. মনিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার ও রাবির অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র পরিচালক ড. সাজ্জাদুর রহিম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin