বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

রামেক হাসপাতালে করেনা ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদ: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের একজন এবং নওগাঁর তিনজন মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিল। আর নয়জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৭৭ জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই হাসপাতালে ভর্তি আছেন ৪২৩জন। আগের দিন ভর্তি ছিলেন ৪০৪ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা বাড়িয়ে ৩৫৭টি করা হয়েছে বলে জানান পরিচালক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin