বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাসিকের সংশোধিত ও প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৪৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২ থেকে ৩টা পর্যন্ত নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
করোনা সঙ্কটকালীন এ মুহুর্তে বাজেট প্রণয়নে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সিটি মেয়র। রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন সভা পরিচালনা করেন। সভায় ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতসমূহ পর্যালোচনা করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক ও বিদ্যুৎ) রেয়াজাত হোসেন রিটু, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন। এ সময় মেয়রের একান্ত সচিব মোঃ আলমগীর কবির ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin