নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। বুধবার বিকেলে নগর ভবনে ফুল প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খাঁন, সাবেক সহ-সভাপতি আবুল হোসেন, বর্তমান দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, সাবেক সদস্য তরিকুল হাসান বাচ্চু, আসাদুল হক দুখু ও খোকনুজ্জামান মাসুদ।
আরো উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম মানিক, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রানা, হুজুরীপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, কাটাখালী পৌর সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মানিক, পারিলা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, মোহনপুর উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ কৃষক লীগের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।