রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক ৩নং ওয়ার্ডে টিসিবি কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ

  • প্রকাশ সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডে টিসিবি কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ তুলে তা সমাধানের জন্য রোববার অত্র ওয়ার্ডের বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ পদক্ষেপ নেন। তারা বেলা ১১টার দিকে ৩নং ওয়ার্ডে যান এবং টিসিবি কার্ড কিভাবে প্রদান করা হচ্ছে তা সচিব এর নিকট জানতে চান। সেইসাথে দরিদ্র ব্যক্তি যে দলেরই হোক না কেন তাদেরকে কার্ড প্রদান করার আহ্বান জানান। এ সময়ে নেতৃবৃন্দ বলেন, যদি কোন ব্যক্তি ধনি বা ভালভাবে সংসার পরিচালনা করতে পারে এমন ব্যক্তিদের বাদ দেয়ার কথা বলেন। সেইসাথে মনগড়া কাজ করা থেকে বিরত থাকার জন্য সচিবকে বলেন।

এ বিষয়ে অত্র ওয়ার্ডের সচিব সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলাপ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন। তিনি বলেন, এটা সরকারী কার্যক্রম। ইচ্ছা করলে তিনি পরিবর্তন ও সংযোজন করতে পারেন না। কর্র্তৃপক্ষ যদি বলেন, তাহলে আপনাদের সবার সাথে আলোচনা ও পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য তাজ উদ্দিন আহমেদ সেন্টু ও আবু হেনা মোহাম্মদ শাহীন ৩নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক সেলিম, সদস্য সচিব মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মনিরুজ্জামান সেন্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান, জয়নুদ্দিন, মহানগর যুবদদের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, সদস্য শিওন, রাজপাড়া থানা যুবদল নেতা আলাল হোসেন, মহানগর জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রানা ও বাদশা মিয়া, ওয়ার্ড জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ছাত্রনেতা শান মোহাম্মদ, নয়ন ও আশিকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin