শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর টুকু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৫৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে দুই কোটি সত্তর লক্ষ টাকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে অত্র ওয়ার্ডের কামাল খাঁ রোডের কার্পেটিং কাজের উদ্বোধন করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু। এই কাজ বাস্তবায়ন করছেন ফরিদা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময়ে উপস্থিত ছিলেন ফলরুখ আহম্মেদ শিশিরসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনীর সময় টুকু বলেন, তাঁর ওয়ার্ডে সিসি রোড, আরসিসি ড্রেন ও রাস্তার কার্পেটিং এর কাজ চলমান রয়েছে। আগামীতে অবশিষ্ট কাজগুলো দ্রত সময়ে শেষ করবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, অত্র ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে ড্রেনের কাজ সমাপ্ত হয়েছে। সেইসাথে ড্রেনের পাশ দিয়ে প্রসস্ত করে রাস্তার কাজ সমাপ্ত করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin