রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রুয়েটে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) -এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় এই কর্মসূচীর উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

এ সময়ে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ প্রফেসর ড. রবিউল আওয়াল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত, প্রশাসক কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার ড. আলী হোসেন।

আরো উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ এর উপ-পরিচালক মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েট অফিসার সমিতির সভাপতি দিলীপ কুমার ঘোষ, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় ও কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভসহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ । সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে রুয়েট ক্যাম্পাসে ফলজ-বনজ-ঔষধী সহ মোট ১০০০টি নানা প্রজাতির বৃক্ষরোপন হবে।

উল্লেখ্য, ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনায় নিয়ে রুয়েট ক্যাম্পাসে বিপুল সংখ্যক বৃক্ষরোপন করেছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin