রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শহীদ ছাত্রলীগ নেতা দুলাল’র কবরে শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশ সময় রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ নেতা সৈনিক শহীদ রফিকুল ইসলাম দুলাল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ‘৯০ এর গণঅভুত্থানের অকুতোভয় বীর মুজিব সৈনিক শহীদ রফিকুল ইসলাম দুলাল ১৯৯০ সালের ৫ ডিসেম্বর সামরিক সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ ও গুণ্ডা বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হন।

আজ রোববার তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজস্থ তাঁর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, রেজাউল ইসলাম বাবুল, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু।

আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য হাবিবুর রহমান বাবু, নফিকুল ইসলাম সেল্টু, আশরাফ উদ্দিন খান অ্যাড. শামসুন্নাহার মুক্তি, শাহাব উদ্দিন, বাদশা শেখ, ইসমাইল হোসেন, মজিবুর রহমান, মোখলেশুর রহমান কচি, আলিমুল হাসান সজল ও আশীষ তরু দে সরকার অর্পণসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin