রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

  • প্রকাশ সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৬৭ বার দেখা হয়েছে

এস. আর. ডেস্ক : শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পড়ানোর চেয়ে শিক্ষকরা কোচিংয়ে কিংবা প্রাইভেট পড়াতে আগ্রহী। শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট, কোচিং করাতে পারবেন এবং পাঠ্যপুস্তকের আদলে নোট-গাইড নিষিদ্ধ করে ‘শিক্ষা আইন ২০২০’-এর খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই আইনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদে পাঠাতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (০৯ জুন) ‘চাইল্ড পার্লামেন্টে সেশন ২০২১’অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যেও ‘শিক্ষা আইন ২০২০’-এর খসড়া চূড়ান্ত করেছি। এখন মন্ত্রিপরিষদে যাবে। এরপর কয়েক ধাপ প্রক্রিয়া শেষ করে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। সংসদে আইনটি পাস হয়ে গেলে বাস্তবায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, সরকার শিক্ষা আইনে শিক্ষার্থীদের জন্য সব ধরনের নোট এবং গাইড নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে। তবে সরকারের অনুমতি নিয়ে সহায়ক বই প্রকাশ করা যাবে। এছাড়া শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট, কোচিং করাতে পারবেন না। তবে ফ্রিল্যান্সিং কোচিংয়ে বাধা থাকবে না। শিক্ষক-শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন কোচিংয়ে যেতে পারবেন না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin