রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শিক্ষা স্কুলে বর্ণাঢ্য ও ব্যতিক্রমী শ্রেণি সমাপনী অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা নগরী রাজশাহীর সৃজনশীল বিদ্যাপীঠ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে ২০২১ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ও ব্যতিক্রমী শ্রেণি সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বার্ষিক পরীক্ষা শেষে দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অধ্যক্ষ ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. গোলাম মাওলা। প্রধান বক্তা ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ, ব্লমিং রোজ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং গ্রীণ ফিল্ড স্কুল ও আর.আই.বি.টি রাজশাহী পরিচালক এমদাদুল হক।
প্রধান বক্তা অপূর্ব অধিকারী শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ১৫ টি স্বাস্থ্যবিধি পালনে আহবান জানান। প্রধান অতিথি ড. গোলাম মাওলা শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে শিখন ঘাটতি পূরণ করতে বাড়তি সময় ব্যয়ের জন্য পরামর্শ প্রদান করেন। ২০১৯ সালে পিইসিতে শিক্ষা স্কুল থেকে ৫৯৬ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী আদিবা ফাইরুজ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, নিম্নমাধ্যমিক পর্যায়ে একসঙ্গে শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি সমাপনীতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ছোঁয়া পেয়েছি। এই অনুভূতি ভুলে যাবার মত নয়।
শিক্ষার্থীদের পরবর্তী বছরের জন্য অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অধ্যক্ষ ইব্রাহীম হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin