রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

শিক্ষা স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৭৬ বার দেখা হয়েছে
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক: মহানগরীর শিক্ষা স্কুল অ্যান্ড কলেজে চলতি শিক্ষাবর্ষের ৬ষ্ঠ-৯ম শ্রেণির বার্ষিক ও ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি ফল প্রকাশিত হয়। ফল প্রকাশ উপলক্ষে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা প্রদান করা হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অধ্যক্ষ ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ সদস্য এবং, ইউনিয়ন ব্যাংক লিমিটেড রাজশাহী শাখার প্রাক্তন এভিপি ও ম্যানেজার শহীদুল ইসলাম, রাজশাহী সংবাদ এর সম্পাদক আহসান হাবিব অপু, গোদাগাড়ী মাটিকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহাদৎ হোসেন, রাজশাহী কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু ও রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী মহানগরিতে শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ সৃজনশীল কার্যক্রমের অনন্য প্রতিষ্ঠান। তার একটি জ্বলন্ত উদাহরণ আজকের এই অনুষ্ঠান যেখানে শতভাগ উপস্থিত ১২ জন শিক্ষার্থী ও ৬ষ্ঠ-৯ম শ্রেণিতে ১ম, ২য় ৩য় স্থান অধিকারী প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও মেডেল দিয়ে সংবর্ধিত করা হল। এই বিদ্যালয়ের সৃজনশীল যাত্রা অব্যাহত থাকুক।

এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ ইব্রাহীম হোসেন জানান, শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ছিল শিক্ষার্থীরা যেন করোনা পূর্ব ধারাবাহিকতায় ফিরে আসে। সেই বিবেচনায় আমরা অনেকটাই সফল। এই কৃতিত্ব মহানগরীর সকলের।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin