শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা বোয়ালিয়া থানা পূর্ব জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাজশাহীতে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন  পরিবেশবান্ধব কৃষি চর্চাই ভবিষ্যৎ কৃষির মূল ভিত্তি: এমপি মিলন নওহাটায় সংসদ সংদস্য মিলনকে সংবর্ধনা প্রদান স্টেশনে র‌্যাম্প স্থাপনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বরখাস্ত অধ্যক্ষের আবেদনে সভাপতি নিয়োগ, কাকনহাট মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ

শিবগঞ্জে ব্র্যাকের নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ব্র্যাক এর দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রেপ্রেনিউরশিপ ফর ইয়ুথ-লেড বিজনেস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী।

এসডিপি প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর স্টার প্রকল্পের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোমতাজ মহল, সমবায় অফিসার মোহা: তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাঃ আবদুৎ তোয়াব। এছাড়াও ব্র্যাক শিবগঞ্জ দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার সেনাস মার্ডীসহ ব্র্যাকের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথি তার বক্তব্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে তাহলেই দক্ষ জনবল তৈরি করা সম্ভব। এছাড়াও ব্রাক ট্রেনিং এর মাধ্যমে এ উপজেলার নতুন উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের যে পদক্ষেপ নিয়েছে এটাকে তিনি সময় উপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর প্রমিজ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন আশনা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin