বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

সব রেকর্ড ভেঙে দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৭২০ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৬৪ জন। এটি এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। এর আগে গত ২৭ জুলাই সর্বোচ্চ মৃত্যু ছিল ২৫৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেলেন ২১ হাজার ৯০২ জন এবং শনাক্ত হয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৫২২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি। এখন পর্যন্ত ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ দশমিক ১২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৫৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৮৭ দশমিক ৪৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৪০ জন পুরুষ এবং নারী ১২৪ জন। এখন পর্যন্ত পুরুষ ১৪ হাজার ৬৮৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ২১৮ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৮৭ জন, চট্টগ্রামে ৫৬ জন, রাজশাহীতে ১৯ জন, খুলনায় ৩৫ জন, বরিশালে ১৬ জন, সিলেটে ২৩ জন, রংপুরে ১৮ জন এবং ময়মনসিংহে ১০ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৯০ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন এবং বাসায় ১৯ জন

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin